চলচ্চিত্র থেকে রাজনীতির 'আম্মা', জয়ললিতা জয়রাম



জয়ললিতা জয়রাম ( Jayalalithaa ) একজন ভারতীয় অভিনেত্রী রাজনীতিবিদ ছয় বার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি এ আই ডি এম কে পার্টি সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৬ সালে ষষ্ঠ বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তাঁর আসল নাম ছিল ''কোমালাভাল্লী'। তাঁর অনুসারীরা তাঁকে আদর করে "আম্মা", যার অর্থ মা, এবং "পুরাচি থালাইভি", যার অর্থ বিপ্লবী নেতা বলে ডাকতেন। 


জয়ললিতা মহীশূরে ( বর্তমানে কর্ণাটক ) মেলুকোর্ট নামক স্থানে পাওয়া ২৪ ফেব্রুয়ারী ১৯৮৪ সালে জন্ম গ্রহণ করেছিলেন। একজন তামিল আয়েঙ্গার পরিবারের সদস্যা ছিলেন। তার বাবার নাম জয়রা।  তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। অল্প বয়সে বাবাকে হারানোর ফলে, তিনি ( Jayalalithaa ) তাঁর মা-ও ভাইয়ের সঙ্গে ব্যাঙ্গালুরুতে স্থানান্তরিত হয়। এবং সেখানে এসে নাম বদলে তাঁর মা তামিলনাড়ু চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। মায়ের সূত্র ধরেই তার চলচ্চিত্র জগতে প্রবেশ। 

আরও পড়ুন - https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_16.html


জয়ললিতা চেন্নাইয়ের বিশপ কটন গার্লস হাই স্কুল এবং চেন্নাইয়ের সেক্রেড হার্ট ম্যাট্রিকুলেশন স্কুল, যা প্রেজেন্টেশন চার্চ পার্ক কনভেন্ট নামেও পরিচিত, থেকে তার স্কুলিং সম্পন্ন করেন। তিনি খুব ভালো ছাত্রী ছিলেন এবং ১৯৬৪ সালে ম্যাট্রিকুলেশন শেষ করার পর ভারত সরকারের কাছ থেকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি পেয়েছিলেন। যাইহোক, তার পরেই তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তাঁর ( Jayalalithaa ) কর্মজীবনে তাকে ইংরেজি, হিন্দি, কন্নড়, মালায়লাম, তামিল এবং তেলেগু সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়।


১৯৭২ সাল থেকে  ২০০৪ সাল পর্যন্ত পেয়েছেন একাধিক পুরস্কার। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার (D.Litt.) ডিগ্রি প্রদান,  ডাঃ এমজিআর মেডিকেল ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রী, মাদুরাই কামরাজ ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ লেটারের ডিগ্রি, তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ডক্টর অফ সায়েন্স ডিগ্রি এবং ভারতীদাসন বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লেটারস ডিগ্রি, লন্ডনের হাউস অফ লর্ডস কর্তৃক এশিয়ান গিল্ড অ্যাওয়ার্ডস থেকে "উমেন পলিটিশিয়ান অফ দ্য ডিকেড" পুরস্কার পাওয়ার জন্য আমন্ত্রিত হন এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিরক্ষা কমিটি থেকে সমাজের দুর্বল অংশের সুরক্ষায় এবং তামিলনাড়ু এবং ভারতে লিঙ্গ সমতার ক্ষেত্রে তার সেবার স্বীকৃতি দিয়ে গোল্ডেন স্টার অফ অনার এবং ডিগনিটি অ্যাওয়ার্ড প্রদান করেন জয়লনিতাকে ( Jayalalithaa )। 

আরও পড়ুন - https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_17.html

তিনি জোট নিয়ে সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকার প্রতিষ্ঠা করেন। তিনি  ( Jayalalithaa ) ও তাঁর জোট লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়। তিনি প্রায় ছয় বারের মত তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড সৃষ্টি করেন। তামিলনাড়ু তথা সারা ভারতের একজন প্রতিভাবান মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৬ সালের ৫ ডিসেম্বর এই প্রতিভাবান এবং দক্ষিণ ভারতের আম্মা ইহলকের মায়া ত্যাগ করে পরলক গমণ করেণ। 

আরও পড়ুন - https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post.html

Comments

Popular posts from this blog

বাঘে হরিণে এক ঘাটের জল খেত এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নাম শুনে, চিনে নিন এই বঙ্গ মুখ্যমন্ত্রীকে

রাজনীতির মঞ্চে নিজের কথাতেই কটাক্ষের শিকার তিনি, বিতর্কের শিরোনামে দিলীপ