সংস্কৃতিকে পাখির চোখ করে হয়েছেন বাংলার মুখ, একনজরে মমতার ইতিকথা

 




বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) যে বাংলার মুখ সে বিষয়ে রাজনৈতিক মহলে কোনও দ্বিমত নেয়। বিশ্বের দরবারে বাংলার সংস্কৃতিকে নতুন করে উপস্থান করার ক্ষেত্রে তিনি অদ্বিতীয়া। গত দশক থেকে শুরু হয় তাঁর বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ( Chief Minister ) হওয়ার পথ চলা। তারপর থেকে পর পর তিন বার বাংলার মানুষের মন জয় করে মসনদে বসেছেন তিনি। কিন্তু তাঁর প্রথম দিকে রাজনৈতিক জীবনের পথ চলা এতটাও সুগম ছিল না।


ছাত্র জীবন থেকেই শুরু তাঁর রাজনৈতিক জীবনে পথচলা। ১৯৭০- এর দশক থেকেই কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনের পরিচিতি শুরু হয় তাঁর। ১৯৭৬- সালে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হসাবে নিযুক্ত হন তিনি ( Mamata Banerjee )। এরপর একে একে রাজনৈতিক দলটির নানা উচ্চপদস্থ পদে অধিষ্ঠিত থেকেছেন এবং দেশ ও রাজ্য রাজনীতির একের পর এক সাফল্যের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। এই ভাবেই ধীরে ধীরে তৎকালীন সময়ের দেশ ও রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল বামফ্রন্টের যগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। 




ভোট দানের জন্য শুধুমাত্র ভোটার কার্ডকেই গ্রহণযোগ্যতার পক্ষে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রাইটার্স বিল্ডিংয়ে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ( Mamata Banerjee )। ১৯৯৩ সালের ২১ জুলাই করা এই প্রতিবাদ মিছিলে পুলিশের বেপরোয়া লাঠি চার্জে তিনি গুরুতর আহত হন এবং কিছু সঙ্গী ও সমর্থক শহিদ হন। এই ঘটনা বঙ্গ রাজনীতিতে এক নতুন প্রতিবাদী সত্তা হসাবে তাঁর পরিচিতি এনে দেয়। 




এরপর ১৯৯৭ সালে কংগ্রেস থেকে বেড়িয়ে এসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০০৫ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে তৎকালীন বামফ্রন্ট সরকার কর্তৃক পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য কৃষক ও কৃষিবিদদের জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদ করেন তিনি ( Mamata Banerjee )৷ ২০১১ সালের  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল বিজয়ের সাথে রাজ্যে ইতিহাস সৃষ্টি করেছিল তাঁর দল। যা দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট সরকারে অহংকারকে উপড়ে ফেলেছিল। 




ইতিহাস সৃষ্টি করে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। প্রথমদিকে বিভিন্ন প্রতিকূলতা ও বিরোধিতার মধ্যে দিয়ে গিয়েও তাঁর কিছু যুগান্তকারী প্রকল্পের কারনে বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।   যেহেতু তিনি নিজে একজন মহিলা, তাই মহিলা সুরক্ষার কথা চিন্তা করে তৈরি করেছেন একাধিক প্রকল্প। করেছেন শিক্ষাশ্রী, রূপশ্রী, কন্যাশ্রীর মত প্রকল্প গুলি।  

Comments

Popular posts from this blog

চলচ্চিত্র থেকে রাজনীতির 'আম্মা', জয়ললিতা জয়রাম

বাঘে হরিণে এক ঘাটের জল খেত এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নাম শুনে, চিনে নিন এই বঙ্গ মুখ্যমন্ত্রীকে

রাজনীতির মঞ্চে নিজের কথাতেই কটাক্ষের শিকার তিনি, বিতর্কের শিরোনামে দিলীপ