নাটক থেকে রাজনীতিতে ব্রাত্য, বাংলার শিক্ষা মন্ত্রীর জীবন



বাংলা তথা ভারতের স্বধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র বিপ্লববাদ কি রুপন্তী পদক্ষেপের সঙ্গে সঙ্গে অন্যতম একটি রূপকার ছিল 'নাট্যাভিনয়'। ব্রিটিশ শাসনাধীনে বহুবার প্রচেষ্টা হয়েছে সাধারণ মানুষের স্বাধীনতার সচেতন করার প্রতীক 'নাট্যাভিনয়'কে নিয়ন্ত্রণ করার। ইতিহাসে পরাধীনতার প্রাঙ্গন থেকে পূর্ণ স্বাধীনতায় নাটকের অবদান অবিস্মরণীয়। তাই পূর্বপুরুষদের হাত ধরেই শুরু হওয়া স্বাধীনতার কান্ডারীর এক যোগ্য উত্তরসূরি হলেন ব্রাত্যব্রত বসু রায় চৌধুরী ( Bratya Basu )।


১৯৬৮ সালের ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতার 'বসু রায় চৌধুরী' পরিবারে জন্ম নেন পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্যব্রত বসু রায় চৌধুরী। যাকে সবাই এক কথায় 'ব্রাত্য বসু' ( Bratya Basu ) নামেই চেনেন। তবে তিনি শুরু শিক্ষা মন্ত্রী নন, এর পাশাপাশি তিনি একজন  মঞ্চ পরিচালক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, অধ্যাপক এবং একজন রাজনীতিবিদ। 




স্বানীয় এক উচ্চ বিদ্যালয় থেকে পড়া শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি ( Bratya Basu )। এরপর তাঁর কর্মজীবন শুরু করেছিলেন থিয়েটার গ্রুপ গণকৃষ্টির জন্য একজন সাউন্ড অপারেটর হিসাবে। তাঁর প্রথম নাটক ছিল 'আশালীন', সঙ্গে ছিলেন কলকাতা সিটি কলেজের একজন সহকারী অধ্যাপক। 




তাঁর কিছু উল্লেখযোগ্য নাট্য সৃষ্টি হল- অরণ্যদেব, শাহর ইয়ার, ভাইরাস-এম ইত্যাদি। সাংস্কৃতিক জগতে  বিরল কৃতিত্বের জন্য তিনি বিভিন্ন সন্মানে ভুষিত হয়েছেন। এভাবেই তিনি বাংলার মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন ( Bratya Basu )। শুরু হয় তাঁর রাজনৈতিক জীবনের পথ চলা। প্রথম ২০১১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দমদম আসন থেকে বিধায়ক হন ব্রাত্য বসু। 


https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post.এইচটিএমএল


বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে তিনি পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী হিসাবে এক নতুন যুগের সূচনা করেন। তৎকালীন সময়ে বেকারত্ব সমস্যার সমাধানে কিছু যুগান্তকারী সীদ্ধান্ত গ্রহণ করে বেকারত্ব সমস্যার সংকট মোচন করেন। নাট্য জীবন ও রাজনৈতিক জীবন একসাথে চালানর ক্ষেত্রে নানা রকম সমস্যা ও বির্তকের সম্মুখীন হতে হয় তাঁকে ( Bratya Basu )। সেই কারনে কয়েক বছর রাজনৈতিক জনপ্রিয়তা থেজে নিজেকে কিছুটা সরিয়ে রাখেন তিনি। দীর্ঘ কয়েক বছর পর পূনরায় তিনি সেই পদে অধিষ্ঠিত হন। 

Comments

Popular posts from this blog

চলচ্চিত্র থেকে রাজনীতির 'আম্মা', জয়ললিতা জয়রাম

বাঘে হরিণে এক ঘাটের জল খেত এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নাম শুনে, চিনে নিন এই বঙ্গ মুখ্যমন্ত্রীকে

রাজনীতির মঞ্চে নিজের কথাতেই কটাক্ষের শিকার তিনি, বিতর্কের শিরোনামে দিলীপ