Posts

বাঘে হরিণে এক ঘাটের জল খেত এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নাম শুনে, চিনে নিন এই বঙ্গ মুখ্যমন্ত্রীকে

Image
 ১৯৭৭ থেকে ২০০০-এর মধ্যে দীর্ঘতম সময়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জ্যোতি বসু ( Jyoti Basu )। তিনি ছিলেন সাধারণ মানুষ এবং তাঁর দলের লোকের কাছে একজন গাইড, একজন বন্ধু, একজন দার্শনিক। তাঁর অনুপ্রেরণায় অনেকেই হয়ে উঠেছেন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব। সমসাময়িক সহকর্মীর এবং এমনকি বিরোধী নেতারাও তাঁকে সমিহ করতেন।  তিনি ৮ জুলাই, ১৯১৪ সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন জ্যোতি বসু। স্নাতক শেষ করার জন্য তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে পড়েছিলেন। স্নাতক শেষ করার পর জ্যোতি বসু ( Jyoti Basu ) আইন বিষয়ে পড়ার জন্য চলে যান লন্ডনে। তাঁর জীবনের এই পর্যায়টি তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল, কারণ এটিই ছিল সেই গন্তব্য যেখানে তিনি প্রথম রাজনীতি এবং মার্কসবাদের স্বাদ পেয়েছিলেন। জ্যোতি বসু আইনী পড়া শেষ করে ১৯৪০ সালে লন্ডন থেকে ভারতে ফিরে আসেন। তারপর, খুব শীঘ্রই ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সদস্য হিসাবে যোগদান করেন। ১৯৪৪ সালে তিনি বেঙ্গল রেলওয়ে শ্রমিক ইউনিয়নে যোগ দেন ( Jyoti Basu )। এর ঠিক দুই বছর পর অর্থাৎ ১৯৪৬ সালে, তিনি বঙ্গীয় ...

রাজনীতির মঞ্চে নিজের কথাতেই কটাক্ষের শিকার তিনি, বিতর্কের শিরোনামে দিলীপ

Image
  পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ, দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির নবম রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি৷ এই পদের সাথে সাথে বর্তমানে লোকসভার সংসদ সদস্য হিসাবে বাংলার মেদিনীপুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন দিলীপ ঘোষ। তবে মাঝে মাঝেই নিজের কথাতেই মজার পাত্র হয়ে ওঠেন তিনি। আজ এই প্রতিবেদনে তুলে ধরবো ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কিত কিছু কথা।  ১ আগস্ট ১৯৬৪ সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরের কাছে কুলিয়ানা গ্রামে জন্মগ্রহণ করেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। বর্তমানে তাঁর বয়স ৫৭ বছর। তাঁর বাবা ঘোষ ভোলানাথ ঘোষ এবং পুষ্পলতা ঘোষের চার পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র ছিলেন তিনি। স্কুল শেষ করার পর ঝাড়গ্রামের একটি পলিটেকনিক কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্স করতে যান মন্ত্রী।  তাঁর রাজনৈতিক জীবনের শুরু হয় যখন  ১৯৮৪ সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ( RSS ) প্রচারক হিসেবে কাজ শুরু করেন। দিলীপ ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরএসএস ( RSS ) ইউনিটের ইনচার্জ হিসেব...

আইআইটিতে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক করার পরও, কেন বেছে নিলেন রাজনীতি?

Image
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal ) একজন সমাজকর্মী এবং রাজনীতিবিদ। দিল্লির ৭ম মুখ্যমন্ত্রী তিনি। আন্না হাজারের সাথে জন লোকপাল বিলের পরে বিখ্যাত হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬৭টি আসন জিতে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তিনি। তবে পড়াশোনাতেও খুবই ভাল ছিলেন তিনি। তাহলে হটাৎ রাজনীতি কেন বেছে নিলেন তিনি? ১৬ আগস্ট, ১৯৬৮-এ হরিয়ানার সিওয়ানিতে একটি উচ্চ-মধ্যবিত্ত পরিবারে গোবিন্দ রাম কেজরিওয়াল এবং গীতা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal )। তাঁর বাবা ছিলেন একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হিসারের ক্যাম্পাস স্কুল এবং সোনিপাতের হলি চাইল্ড স্কুলে শিক্ষা গ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল। ১৯৮৫ সালে, কেজরিওয়াল আইআইটি-জেইই ( IIT-JEE ) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং অল ইন্ডিয়া র‍্যাঙ্কে (AIR) ৫৬৩ স্কোর করেন।  আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন কেজরিওয়াল। পড়া শেষ করে ১৯৮৯ সালে, জামশেদপুরে টাটা স্টিলে যোগদান করেন, কিন্তু ১৯৯২ সালে, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরি থেকে পদত্যাগ করেন তিনি। ১৯৯৫...

একাধিক মন্দির আন্দোলন, চেনেন কি উত্তরপ্রদেশের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে?

Image
 দীর্ঘ রাজনৈতিক জীবনের ধৈর্য্য,ত্যাগ এবং বিতর্কের মধ্যে দিয়ে আজ উত্তর প্রদেশে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন আরএসএস এর একনিষ্ঠ ছাত্র অজয় ​​সিং বিষ্ট ওরফে যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath )। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি এই দাপুটে নেতা তত্ত্বাবধান করেন মন্ত্রকের প্রায় ৩৬টি মন্ত্রণালয়। যোগী হয়েও তিনি হয়ে উঠেছেন জনগণের প্রত্যক্ষ সেবক। ১৯৭২ সালের ৫ জুন জেলার পাউরি গাড়ওয়াল পাঁচুরে জন্মগ্রহণ করেন যোগী আদিত্যনাথ। উত্তরাখণ্ডের একটি ঘরওয়ালি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আনন্দ সিং বিষ্ট ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। তিনি পৌরি ও ঋষিকেশের স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ( Yogi Adityanath ) হেমবতী নন্দন বহুগুনা গাড়ওয়াল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালের দিকে, তিনি অযোধ্যা রাম মন্দির আন্দোলনে যোগদান করেন এবং গোরক্ষনাথ মঠের প্রধান পুরোহিত মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হন।নাথ যোগীদের শৈব সম্প্রদায়ের সদস্য। পরবর্তীকালে, তিনি 'যোগী আদিত্যনাথ' নাম লাভ করেন এবং মহন্ত অবৈদ্যনাথের স্থলাভিষিক্ত হন। মহন্ত অবৈদ্যনাথ ১৯৯৪ সালের দিক...

চলচ্চিত্র থেকে রাজনীতির 'আম্মা', জয়ললিতা জয়রাম

Image
জয়ললিতা জয়রাম ( Jayalalithaa ) একজন ভারতীয় অভিনেত্রী রাজনীতিবিদ ছয় বার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি এ আই ডি এম কে পার্টি সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৬ সালে ষষ্ঠ বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তাঁর আসল নাম ছিল ''কোমালাভাল্লী'। তাঁর অনুসারীরা তাঁকে আদর করে "আম্মা", যার অর্থ মা, এবং "পুরাচি থালাইভি", যার অর্থ বিপ্লবী নেতা বলে ডাকতেন।  জয়ললিতা মহীশূরে ( বর্তমানে কর্ণাটক ) মেলুকোর্ট নামক স্থানে পাওয়া ২৪ ফেব্রুয়ারী ১৯৮৪ সালে জন্ম গ্রহণ করেছিলেন। একজন তামিল আয়েঙ্গার পরিবারের সদস্যা ছিলেন। তার বাবার নাম জয়রা।  তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। অল্প বয়সে বাবাকে হারানোর ফলে, তিনি ( Jayalalithaa ) তাঁর মা-ও ভাইয়ের সঙ্গে ব্যাঙ্গালুরুতে স্থানান্তরিত হয়। এবং সেখানে এসে নাম বদলে তাঁর মা তামিলনাড়ু চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। মায়ের সূত্র ধরেই তার চলচ্চিত্র জগতে প্রবেশ।  আরও পড়ুন -  https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_16.html জয়ললিতা চেন্নাইয়ের বিশপ কটন গার্লস হাই স্কুল এবং চেন্নাইয়ের সেক্রেড হার্ট ম্যাট্রিকুলেশন স্কুল, যা ...

সংগঠনকে ভালোবেসে ছোট কর্মী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী! জেনেনিন ভারতের ‛কিং মেকার’-এর ইতিকথা

Image
  বর্তমান ভৌগোলিক রাজনীতির দীর্ঘ ও সংকটজনক পরিস্থিতিতে ভারতের এক যোগ্য সেনাপতি, যিনি বরিষ্ঠ রাজনীতিবিদদের কাছে 'চানক্য'। স্বাধীনতার মুহূর্ত থেকে ৩৭০ ধারাকে নিয়ে যে দীর্ঘ চাপানউতোর চলছে ইউনাইটেড ন্যাশনসে; তা সংশোধন করে এই বিশ্ব সংস্থাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তিনি ভারতের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী তথা ' লৌহ মানব' সদ্দার বল্লভ ভাই প্যাটেলের যোগ্য উত্তরসূরী হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন তিনি হলেন ভারতের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ( Amit Shah )।  একজন ব্যবসায়ী-রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সিনিয়র নেতা হলেন অমিত শাহ।  নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি ( Amit Shah )। দলের সভাপতি হিসেবে বেশ কয়েকটি নির্বাচনে বিজেপিকে বিজয়ী করার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। তবে বিজেপি সভাপতির পদে অধিষ্ঠিত হওয়ার আগেও অমিত শাহ তাঁর রাজনৈতিক জীবনে ছিলেন এমনই বুদ্ধিমত্তার অধিকারী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রথম মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অমিত শাহ...

বাংলার রঙ্গিন ছেলের, রাজনীতি থেকে টলিউড

Image
  বাংলার রাজনীতিতে ( Politics ) বিভিন্ন সময় আলোচনা-সমালোচনায় সংবাদের শিরোনামে সবসময় জায়গা করে নিয়েছেন তিনি। রাজনৈতিক চাপানউতোর মাঝেও ঠোঁটের কোনায় হাসি রেখে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে হয়ে উঠেছেন সাধারণ মানুষের সেলিব্রিটি। বিভিন্ন সময়ে মঞ্চে বিভিন্ন গায়ক এর সঙ্গে গলা মেলান থেকে শুরু করে রাজনৈতিক রসিকতায় মাতিয়ে রেখেছেন বাংলার জনগণকে। তিনি হলেন বাংলার রাজনীতির মঞ্চে একজন রঙিন ব্যক্তিত্ব মদন মিত্র ( Madan Mitra )। সরস্বতী পূজোর মন্ত্র হোক বা বিধানসভার শপথ গ্রহণ, সবেতেই তার শব্দ চয়ন মুগ্ধকর ও মজাদার। এই মজাদার মানুষটি বর্তমান বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এমন একজন  ব্যক্তি, যিনি রাজনৈতিক জীবনের সংকটে প্রথম থেকে একজন দক্ষ সেনাপতির ভূমিকায় সর্বদা আগলে রেখেছেন। দক্ষিণ কলকাতার রাজনৈতিকভাবে সংযুক্ত, জমিদার এবং ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ কারেন মদন মিত্র ( Madan Mitra ), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির সহযোগী হিসাবে ৭০ এর দশকে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। এরপর শুরু হয় তাঁর মমতা বন্দ্যোপাধ্যায় এর সাতগে রাজনৈতিক পথ চলা। আ...