বাংলার রঙ্গিন ছেলের, রাজনীতি থেকে টলিউড

 



বাংলার রাজনীতিতে ( Politics ) বিভিন্ন সময় আলোচনা-সমালোচনায় সংবাদের শিরোনামে সবসময় জায়গা করে নিয়েছেন তিনি। রাজনৈতিক চাপানউতোর মাঝেও ঠোঁটের কোনায় হাসি রেখে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে হয়ে উঠেছেন সাধারণ মানুষের সেলিব্রিটি। বিভিন্ন সময়ে মঞ্চে বিভিন্ন গায়ক এর সঙ্গে গলা মেলান থেকে শুরু করে রাজনৈতিক রসিকতায় মাতিয়ে রেখেছেন বাংলার জনগণকে। তিনি হলেন বাংলার রাজনীতির মঞ্চে একজন রঙিন ব্যক্তিত্ব মদন মিত্র ( Madan Mitra )। সরস্বতী পূজোর মন্ত্র হোক বা বিধানসভার শপথ গ্রহণ, সবেতেই তার শব্দ চয়ন মুগ্ধকর ও মজাদার।

এই মজাদার মানুষটি বর্তমান বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এমন একজন  ব্যক্তি, যিনি রাজনৈতিক জীবনের সংকটে প্রথম থেকে একজন দক্ষ সেনাপতির ভূমিকায় সর্বদা আগলে রেখেছেন। দক্ষিণ কলকাতার রাজনৈতিকভাবে সংযুক্ত, জমিদার এবং ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ কারেন মদন মিত্র ( Madan Mitra ), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির সহযোগী হিসাবে ৭০ এর দশকে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি।



এরপর শুরু হয় তাঁর মমতা বন্দ্যোপাধ্যায় এর সাতগে রাজনৈতিক পথ চলা। আর তার পর  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো এই দল পরিবর্তনের সুবিধাবাদী রাজনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন প্রিয় বিশ্বাস যোগ্য মানুষ হয়ে উঠেছেন তিন ( Madan Mitra )৷ 


সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অ্যাকটিভ থাকতে দেখা যায় তাঁকে। এমনকি তাঁর শেয়ার করা প্রায় প্রত্যেকটা ছবি বা ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গত বছর দূর্গা পূজোর সময়  মুক্তি পাওয়া তাঁর 'ও লাভলি' গানটা ব্যাপক ভাইরাল হয়েছিল। গান ছাড়াও তাঁর বেশ কিছু ডায়ালগও বর্তমানে খুবই জনপ্রিয় হয়েছে ( Madan Mitra )। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর আরও একটি ভিডিও যেখানে দেখা জাচ্ছে সমুদ্র তটে হাঁটতে হাঁটতে পা পিছলে চিৎপটাং তিনি। 



তবে সাম্প্রতিক কালে, মদন মিত্র, যিনি সর্বদা মিডিয়ার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভাগ করে নিয়েছিলেন, সেই এবার সারদা কেলেঙ্কারিতে তাঁর ( Madan Mitra ) নাম প্রকাশ হওয়ায় এবং কলঙ্কিত উদ্যোক্তার সাথে তার সংযোগ স্পষ্ট হয়ে উঠলে "মিডিয়ার দ্বারা বিচারে" বিরক্ত হয়েছেন তিনি। একাধিক বার সিবিআই তদন্তের জন্য ডাক আসছে তাঁর।

https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_16.html


তবে এত কিছুর পরেও তাঁর অনুরাগীদের কাছে মদন মিত্র একজন রোমান্টিক ব্যক্তিত্ব। একজন হেবি ওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও অহংকারহীন ও নীপাট ভালো মানুষ হয়ে কত সহজে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া যায়, তার এক চূড়ান্ত পথ প্রদর্শককারী হলেন মদন মিত্র ( Madan Mitra )। 

https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post.html


Comments

Popular posts from this blog

চলচ্চিত্র থেকে রাজনীতির 'আম্মা', জয়ললিতা জয়রাম

বাঘে হরিণে এক ঘাটের জল খেত এই দোর্দণ্ডপ্রতাপ নেতার নাম শুনে, চিনে নিন এই বঙ্গ মুখ্যমন্ত্রীকে

রাজনীতির মঞ্চে নিজের কথাতেই কটাক্ষের শিকার তিনি, বিতর্কের শিরোনামে দিলীপ