সংগঠনকে ভালোবেসে ছোট কর্মী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী! জেনেনিন ভারতের ‛কিং মেকার’-এর ইতিকথা
বর্তমান ভৌগোলিক রাজনীতির দীর্ঘ ও সংকটজনক পরিস্থিতিতে ভারতের এক যোগ্য সেনাপতি, যিনি বরিষ্ঠ রাজনীতিবিদদের কাছে 'চানক্য'। স্বাধীনতার মুহূর্ত থেকে ৩৭০ ধারাকে নিয়ে যে দীর্ঘ চাপানউতোর চলছে ইউনাইটেড ন্যাশনসে; তা সংশোধন করে এই বিশ্ব সংস্থাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তিনি ভারতের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী তথা ' লৌহ মানব' সদ্দার বল্লভ ভাই প্যাটেলের যোগ্য উত্তরসূরী হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন তিনি হলেন ভারতের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ( Amit Shah )।
একজন ব্যবসায়ী-রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সিনিয়র নেতা হলেন অমিত শাহ। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি ( Amit Shah )। দলের সভাপতি হিসেবে বেশ কয়েকটি নির্বাচনে বিজেপিকে বিজয়ী করার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। তবে বিজেপি সভাপতির পদে অধিষ্ঠিত হওয়ার আগেও অমিত শাহ তাঁর রাজনৈতিক জীবনে ছিলেন এমনই বুদ্ধিমত্তার অধিকারী।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রথম মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অমিত শাহকে ( Amit Shah ) দেখা যায়। এরপর প্রধানমন্ত্রীর পর দেশের কোনো রাজনীতিবিদকে শাহের চেয়ে বেশি বুদ্ধিমান লোক নেই বলেই মনে করা হয়। আশির দশকের শেষের দিন থেকে রাজনৈতিক জীবনে থেকে প্রায় ২৯টি নির্বাচনে লড়েছেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন স্থানীয় সংস্থার নির্বাচন, এবং আজ পর্যন্ত কোনোদিন হারেননি।
https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_16.html
শৈশব থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত অমিত শাহ ( Amit Shah )। ১৯৮২ সালে আহমেদাবাদ আরএসএস এর মাধ্যমে তিনি প্রথম দেখা করেছিলেন নরেন্দ্র মোদির সাথে। ২০০২ সালের রাজ্য নির্বাচনে জয়ী হওয়ার পর, তিনি ছিলেন মোদির নেতৃত্বাধীন গুজরাট সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন এবং একাধিক পোর্টফোলিও দেওয়া হয়েছিল তাকে।
শাহের নেতৃত্বে, বিজেপি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত মহারাষ্ট্র, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড এবং আসামের বিধানসভা নির্বাচনে সাফল্য অর্জন করেছিল, কিন্তু দিল্লি, বিহার, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের নির্বাচনে হেরেছিল। ২০২০ সালের জানুয়ারীতে, অমিত শাহকে ( Amit Shah ) জগৎ প্রকাশ নাড্ডা দ্বারা বিজেপি সভাপতি হিসাবে স্থলাভিষিক্ত করা হয়েছিল ।
https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_17.html




Comments
Post a Comment