আইআইটিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক করার পরও, কেন বেছে নিলেন রাজনীতি?
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal ) একজন সমাজকর্মী এবং রাজনীতিবিদ। দিল্লির ৭ম মুখ্যমন্ত্রী তিনি। আন্না হাজারের সাথে জন লোকপাল বিলের পরে বিখ্যাত হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬৭টি আসন জিতে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তিনি। তবে পড়াশোনাতেও খুবই ভাল ছিলেন তিনি। তাহলে হটাৎ রাজনীতি কেন বেছে নিলেন তিনি?
১৬ আগস্ট, ১৯৬৮-এ হরিয়ানার সিওয়ানিতে একটি উচ্চ-মধ্যবিত্ত পরিবারে গোবিন্দ রাম কেজরিওয়াল এবং গীতা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal )। তাঁর বাবা ছিলেন একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হিসারের ক্যাম্পাস স্কুল এবং সোনিপাতের হলি চাইল্ড স্কুলে শিক্ষা গ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল। ১৯৮৫ সালে, কেজরিওয়াল আইআইটি-জেইই ( IIT-JEE ) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং অল ইন্ডিয়া র্যাঙ্কে (AIR) ৫৬৩ স্কোর করেন।
আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন কেজরিওয়াল। পড়া শেষ করে ১৯৮৯ সালে, জামশেদপুরে টাটা স্টিলে যোগদান করেন, কিন্তু ১৯৯২ সালে, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরি থেকে পদত্যাগ করেন তিনি। ১৯৯৫ সালে, অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal ) সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS) এ যোগদান করেন। সেই সময় তিনি আয়কর বিভাগের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে, অরবিন্দ কেজরিওয়ালকে ইমার্জেন্ট লিডারশিপের জন্য (পরিবর্তনের জন্য) র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়েছিল। এরপর ২০১০ সালে, অরবিন্দ কেজরিওয়াল কমনওয়েলথ গেমসে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং
২০১১ সালে, আন্না হাজারে এবং কিরণ বেদির সাথে জন লোকপাল বিল কার্যকর করার দাবিতে ইন্ডিয়া এগেনস্ট করাপশন গ্রুপ (IAC) গঠন করেন অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal )।
আরও পড়ুন -https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_20.html
এরপর ২০১২ সালের ২ অক্টোবর, আম আদমি পার্টি ( AAP ) নামক একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। এবং ২০১৩ সালে ২৮ ডিসেম্বর -এ বিপুল ভোটে জয়লাভ করে রামলীলা ময়দানে প্রথমবারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal )। টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি। সাথে সদ্য সমাপ্ত পাঞ্চাব বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতাই জয়ি হয় আম আদমি পার্টি। এরপর সর্ব ভারতীয় দল হিসাবে আত্ম প্রকাশ করছে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক দল আম আদমি পার্টি।
আরও পড়ুন - https://ohye-rajnitiggo-by-pratyusa.blogspot.com/2022/05/blog-post_18.html




Comments
Post a Comment